জীবনের নদী
“মানুষ মানুষের জন্য” – শুধু রেখো মনে
ভালোবাসতে যদি চাও, বেসে যেও জীবনে
চলে গেলে মানুষ… যত ঝরাও অশ্রু চোখে
সমাধির ফুল কেউ গোনে না গোপনে…
“মানুষ মানুষের জন্য” – শুধু রেখো মনে
ভালোবাসতে যদি চাও, বেসে যেও জীবনে
চলে গেলে মানুষ… যত ঝরাও অশ্রু চোখে
সমাধির ফুল কেউ গোনে না গোপনে…
ক্লান্ত… ভীষণ… যাযাবর… জীবন…
অভিমানে… একাকি বিষাদে…
লুকালে চাঁদ… মেঘের আড়ালে…
ভুলে চেনা হাসি… পৃথিবী হয় তোমার…
সূর্যের নিচে… মাখি প্রিয় অন্ধকার …
আমার খোলা জানালা, জোনাক জ্বলা আকাশ
বাঁশবাগানের মাথার উপর একফালি চাঁদ
খোলা কলম… টেবিলে অর্ধেক লেখা কবিতা,
ঘুমন্ত শহর, মাথার ভেতর ঘুনপোকা
ক্রমশ বেড়ে যাচ্ছে দূরত্ব – প্রতিদিন
বোঝা না বোঝার আড়ালে বাড়ছে অভিমান
একটাই আকাশ… উড়তে না পারার আলসেমি
যাচ্ছি চলে যোজন ব্যবধানে… তুমি আমি
একটা ছেলে গিটার ফেলে ছন্দ বানায় মনে মনে
তোমায় নিয়ে নতুন কবিতা লেখে
সাদা রঙের ক্যানভাসে এক মানবীর ছবি আঁকে
বছর তিরিশ বাদে স্টেশনে একদিন
হঠাৎ দেখা আবার … অচেনা প্ল্যাটফর্ম
খুব চেনা ঠোঁটের অপরিচিত হাসি
জানতে চাইলে – “কেমন আছি?”
বিশ্বস্ত সূর্য, অবিশ্বস্ত উষ্ণতায় চেনা শহর, অচেনা শব্দসাদা রঙের মেঘ, নীল বেদনায়ধূসর আকাশ, আমি ভেসে যাই। অপূর্নতার এই ব্যবধানআমি হেঁটে যাইশৈশবের আদর, ধুলো মাখা স্বপ্ন মাথায়ঘুনপোকার মতন বাজে, কোন নৈঃশব্দে? কতটা ঘৃনায় ভুলে যাই, অন্তহীন শুন্যতা।। নিজেকে হারাই,...
ফাঁকা ক্লাসরুম, ছুটির ঘন্টা শুনি না
সকালবেলা সূয্যি মামা ডাকে না
শেষ বেঞ্চিটা আছে আগের ঠিকানায়
অচেনা মুখ, চেনা কোলাহল
হারিয়ে গেলো দস্যি ছেলের দল
কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না, চেনা আঙিনায়
বিকেল গেলো চুরি, কোথায় গিয়ে তোমায় খুঁজি।
কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না – চেনা আঙিনায়
একা সন্ধ্যা চলে যায়, বিদায় পথিক বিদায়…