একটা তারা মিটিমিটি জ্বলে
একটা ছেলে মনের ভুলে
বলে ফেলে - পৃথিবীটা তোমায় ছাড়া শূন্য লাগে।
তা রা রা রা রা রা রা রা ... পাপ পাপ পা পা পা
একটা স্বপ্ন ঘুম হয়ে রাতে, পাশ ফেরে বালিশে
জানলে না সে খবর তুমি মেয়ে
তা রা রা রা রা রা রা রা ... পাপ পাপ পা পা পা
বৃষ্টি এলে জানালায় বসে উদাস চোখে
সেই মেয়েটা গল্প বোনে...
একটা ছেলে মুগ্ধ হয়ে শোনে
তা রা রা রা রা রা রা রা ... পাপ পাপ পা পা পা
শুনেছো কি মেয়ে তুমি... তার মনের কথা?
নাকি ভাবছো এ আর নতুন কি...
তারার ফুল ভেবে দিচ্ছে সবাই আরতি
তা রা রা রা রা রা রা রা ... পাপ পাপ পা পা পা
একটা ছেলে গিটার ফেলে ছন্দ বানায় মনে মনে
তোমায় নিয়ে নতুন কবিতা লেখে
সাদা রঙের ক্যানভাসে এক মানবীর ছবি আঁকে
তা রা রা রা রা রা রা রা ... পাপ পাপ পা পা পা
একটা ছেলে অভিমানী, প্রেম বোঝে নাতো
এক তারার প্রেমে যাচ্ছে মরে
সন্ধ্যাতারা হয়ে, সেই আকাশে জ্বলবে নাকি?
বলবে নাকি... ভালোবাসি... ভালোবাসি... ভালোবাসি।
তা রা রা রা রা রা রা রা ... পাপ পাপ পা পা পা...
একটা ছেলে ঘুমের ঘোরে… তোমায় নিয়ে স্বপ্ন দ্যাখে
তারা হয়ে তার ছায়াপথে রইবে নাকি

0 Comments