বিদায় পথিক

May 24, 2026 | গান | 0 comments

মেঠো পথে উদাস বৃষ্টি, হঠাৎ হাওয়ায় পথিক ভিজে যায়
চারিদিক চুপচাপ, গাছের পাতায় টুপটাপ
হেঁটে যায় ক্লান্তিহীন,পথিক থামে না,পথ চেনে না
আমাদের গল্প, আঁধারে ক্লান্ত,সময় জানে না,
এ জীবন নদীর মতন, জলে ভাসা হোলো না।

শেষ ট্রেন মুখর গানে, খোলা জানালায় উঁকি দিলে আলো
বুকে দাগ কেটে যায় আজও কেউ, দেয়ালে আঁকে নতুন গল্প
- "সেই যেমন ছিলাম ভালো।"

কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না, চেনা আঙিনায়
বিকেল গেলো চুরি, কোথায় গিয়ে তোমায় খুঁজি।

কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না - চেনা আঙিনায়
একা সন্ধ্যা চলে যায়, বিদায় পথিক বিদায়…

লুকোচুরি সময় - প্রেম্‌হীন, আঁধারে হাত কেউ ধরে না
সিগারেটের ছাই উড়ে যায়, ধুলোমাখা চেহারা,
বলে না পথের ঠিকানা
সবুজ ঘাসে জমে শিশির, কাঁদে পথিক তবু থামে না,
রোদ ওঠে আমাদের দেয়ালে, অবাক প্রেম, উঁকি দেয় আড়ালে
ফেরে না পলাতক পাখিরা, চাপা ক্ষোভ রয়ে যায়,
পথিক হারায়, পথ চেনে না

কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না, চেনা আঙিনায়
বিকেল গেলো চুরি, কোথায় গিয়ে তোমায় খুঁজি।

কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না - চেনা আঙিনায়
একা সন্ধ্যা চলে যায়, বিদায় পথিক বিদায়…

কথা হয় না, দেখা হয় না, ফেরা হয় না - চেনা আঙিনায়
একা সন্ধ্যা চলে যায় .. বিদায় -পথিক বিদায়।

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This