ক্রমশ বেড়ে যাচ্ছে দূরত্ব - প্রতিদিন
বোঝা না বোঝার আড়ালে বাড়ছে অভিমান
একটাই আকাশ… উড়তে না পারার আলসেমি
যাচ্ছি চলে যোজন ব্যবধানে… তুমি আমি
মায়ার বৃত্তে বন্দি হয়ে বেঁচে থাকার আশায়
ঘুরছি প্রতিদিন, খরচের খাতায় যাচ্ছে সময়… বাড়ছে হতাশা…
এ দেয়াল ভাঙে না… বাড়ছে আমাদের খেয়ালে…
ছুটেছি কোন অসীমে… কেনো অবহেলে… না বোঝার ভুলে…
আমাদের খেলাঘর, মিথ্যের সংসার, জোছনায় ধোয়ানো মায়ার বাসর
প্রহসনের সাথে থাকা, কার ভরসায়, কে করেছে প্রতিজ্ঞা?
জানো না কতটা অভিমানে ভুলে থাকি তোমার ঐ হাসি…
কখনো বলিনি ভালোবাসি…
আমার বাবুই পাখির বাসা, নিত্য তোমার আসা যাওয়া
আমার উঠান জুড়ে তোমার ছায়া..
এ দেয়াল ভাঙে না… বাড়ছে আমাদের খেয়ালে…
ছুটেছি কোন অসীমে… কেনো অবহেলে… না বোঝার ভুলে…
কতটা অতলে বলো তোমার মন
কার স্বপ্নে ঘুমাও তুমি… কোথায় বসবাস
আমার দেয়ালে ঘোরে রাত-ভোর সর্বনাশ
এই ভালোবাসো… এই করো অবহেলা…
তোমাকে নিয়ে লেখা কবিতা… লাগে অযথা
বলা হলো না…. কতটা অনাদরে জমেছে ঘৃণা…
এ দেয়াল ভাঙে না… বাড়ছে আমাদের খেয়ালে…
ছুটেছি কোন অসীমে…কেনো অবহেলে… না বোঝার ভুলে…






0 Comments