ফাঁকা ক্লাসরুম, ছুটির ঘন্টা শুনি না
সকালবেলা সূয্যি মামা ডাকে না
শেষ বেঞ্চিটা আছে আগের ঠিকানায়
অচেনা মুখ, চেনা কোলাহল
হারিয়ে গেলো দস্যি ছেলের দল
আজও কি কেউ স্কুল পালায় দেয়াল ডিঙিয়ে?
টিফিনে বন্ধু হয় আইসক্রিম এর লোভে
বইয়ের পাতায় এখনও কি কেউ
রোল নম্বর লিখে যায়?
কোথায় হারালো সেই দিন, কোথায় গেলিরে সব?
পুড়ে যায় সোনালী শৈশব
কোথায় হারালো সেই দিন, কোথায় গেলিরে সব?
পুড়ে যায় সোনালী শৈশব
অহেতুক বয়স বেড়ে যায় - বন্ধু তুই কোথায়?
রুমালে বেঁধে চোখ, কানামাছি ভোঁ - ভোঁ… যারে পাবি তারে ছোঁ
আজও কি কেউ গোল্লাছুট খেলে…… বিকেলে সময় পেলে?
কোথায় হারালো সেই দিন, কোথায় গেলিরে সব?
পুড়ে যায় সোনালী শৈশব
কোথায় হারালো সেই দিন, কোথায় গেলিরে সব?
পুড়ে যায় সোনালী শৈশব
অহেতুক বয়স বেড়ে যায় - বন্ধু তুই কোথায়?
বড় হতে চেয়েছি, বুড়ো হতে নয়
বন্ধু চেয়েছি, অথচ ব্যস্ত হলো সময়
বিকেলের ছাদ, সন্ধ্যার খুনি বাতাস
যান্ত্রিক শহরে মন খারাপের অভ্যাস
কোথায় হারালো সেই দিন, কোথায় গেলিরে সব?
পুড়ে যায় সোনালী শৈশব
কোথায় হারালো সেই দিন, কোথায় গেলিরে সব?
পুড়ে যায় সোনালী শৈশব
অহেতুক বয়স বেড়ে যায় .... বয়স বেড়ে যায়
অহেতুক বয়স বেড়ে যায় - বন্ধু তুই কোথায়?
গান: বন্ধু । Bondhu
কথা ও সূর: দেলোয়ার জাহান | Delwar Jahan
কন্ঠ: ডিজিটাল
এ্যালবাম: মনছবি | Monchobi
বছর: 2026
উৎসর্গঃ আমার দুই প্রিয় বন্ধুকে - "সজল" এবং "আসিফ"। তিরিশ বছর পার হয়ে গেছে বন্ধুত্বের। যাদের সাথে দেখা হলে এখনও মন খুলে কথা বলা যায়। কোন কিছুর আশায় আমরা একত্রিত হই না। তবে যখন একসাথে আড্ডা দেই তখন মনে হয়, নাহ মানবজন্মটা আসলে খুব একটা খারাপ নয়।

0 Comments