শেষ ট্রেনের যাত্রী

Jun 18, 2026 | গান | 0 comments

বছর তিরিশ বাদে স্টেশনে একদিন
হঠাৎ দেখা আবার ... অচেনা প্ল্যাটফর্ম
খুব চেনা ঠোঁটের অপরিচিত হাসি
জানতে চাইলে - "কেমন আছি?"

এতটা পথ পেরিয়ে এসেছি
শেষ ট্রেনের হুইসেলে...
উষ্ণতা ভুলে যাই, এমনি বাদলা দিন
শুধু তোমাকে ভোলা কঠিন।

আমি হেঁসে বললাম মাথা নেড়ে
এইতো আছি ভালো, যেটুকু রেখেছো মনে।

তুমি ছিলে, আমি ছিলাম... শেষ ট্রেনের যাত্রী
গন্তব্য আলাদা - বিধি এ কেমন নিয়তি

ঘৃনা যা ছিল সময়ের পকেটে পুরে
নিয়ে গেছি পৃথিবীর দূর প্রান্তে
ভালোবাসা স্মৃতির গাছ হয়েছে, ধরেছে মায়া
তুমি-আমি মৃত গাছের ছায়া।

দুরন্ত কিশোর হারিয়েছে প্রেমিকা
সময় এঁকেছে দাগ জীবনের ক্যানভাসে
পাখির বাসার মতো প্রেম ভেঙে গেছে
এক কিশোরীর অভিমানে

আমি হেঁসে বললাম মাথা নেড়ে
এইতো আছি ভালো, যেটুকু রেখেছো মনে।

শেষ ট্রেনের সিটি বাজে -
ক্ষনিক দেখার বাদলা দিনে
ভাল থেকো বলছি, তবু - চাইছি খুব মনে মনে
আমাকে ভেবে এখনও কি কাঁদো তুমি গোপনে?

তুমি ছিলে, আমি ছিলাম... শেষ ট্রেনের যাত্রী
গন্তব্য আলাদা - বিধি এ কেমন নিয়তি
এ কেমন নিয়তি... এ কেমন নিয়তি?




0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This