শান্ত ধারায়... বয়ে যায়... জীবন নদী নীরবে
হঠাৎ ঝড়ে... হারাই যদি... কুলের দিশা...
হারালে ছায়া, পৃথিবীর মায়া, অন্য জগতে বাঁধলে বাসা...
পৃথিবীর প্রেম জলের মতন... ইচ্ছের সাগরে বন্দি
অপূর্ন স্বপ্নের মত দিবানিশি ছোটে আশায় নিরবধি...
যে গেছে চলে... বিদায় দিও ভালোবেসে...
বৃথা সব ক্রন্দন... দুঃখ যদি পোষো মনে...
ভেঙে গেলে এই খেলাঘর, আমাদের বালির সংসার
মিথ্যে হয় ভালোবাসা... হারায় প্রেম... মানুষের অহংকার
"মানুষ মানুষের জন্য" - শুধু রেখো মনে
ভালোবাসতে যদি চাও, বেসে যেও জীবনে
চলে গেলে মানুষ... যত ঝরাও অশ্রু চোখে
সমাধির ফুল... গুনবে না কেউ গোপনে...
পৃথিবীর প্রেম জলের মতন... ইচ্ছের সাগরে বন্দি
অপূর্ন স্বপ্নের মত দিবানিশি ছোটে আশায় নিরবধি.....
বলো কত নদী জল গড়াবে সাগরে... দুঃখ বুকে নিয়ে
মানুষ চলে যাবে... শুধু ছায়া রয়ে যাবে মনে...
জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বরে...
তারে প্রশ্ন করি কেন বেঁধেছ সংসার... নশ্বর এ দেহে...
পৃথিবীর প্রেম জলের মতন... ইচ্ছের সাগরে বন্দি
অপূর্ন স্বপ্নের মত দিবানিশি ছোটে আশায় নিরবধি.....






0 Comments