ক্লান্ত… ভীষণ… যাযাবর জীবন
অভিমানে… একাকি বিষাদে
লুকালে চাঁদ… মেঘের আড়ালে
ভুলে চেনা হাসি… পৃথিবী হলে তোমার
সূর্যের নিচে… খুঁজি প্রিয় অন্ধকার
যতবার চেয়েছি কাছে
চোখে চোখ… রেখেছি প্রেমে
জ্বেলেছি আলো ছায়াপথে
তারাদের মিছিলে
হেঁটেছি তোমার সাথে
এতটা স্মৃতি অবহেলে
হারিয়েছো … মিথ্যে অহংকারে
ব্যর্থ পরিণয়ে.. করা আমার ভুল
ফুটে থাকো হয়ে তুমি মরু ফুল
মরীচিকা নিঃশ্বাসে… প্রেমিকের বিশ্বাসে
ফেলে আসা গোপন অভিলাষে
বিরহের পাথরে… ফোটে ফুল
তবু মানুষে… খুঁজি না পূর্নতা
বেওয়ারিশ লাশের মত
আমার বেঁচে থাকার ব্যর্থতা
ব্যবিলনের বাতাসে… ইতিহাস জমে
ধুলো পড়া সিংহাসনে
প্রাচীন প্রেমে ভেসেছি
জানে আমার… বিপন্ন বিস্ময়
সংশয়ে হারানো সময়।
নিরবে এখানে সবুজের ক্যানভাসে
প্রেম আঁকি বেদনার রঙে
বলি না তবু ভালো নেই
কোথাও তুমি নেই
ব্যর্থ পরিণয়ে.. করা আমার ভুল
ফুটে থাকো হয়ে তুমি মরু ফুল
মরীচিকা নিঃশ্বাসে… প্রেমিকের বিশ্বাসে
ফেলে আসা গোপন অভিলাষে
খুব ভীষণ… অবসর এখন… খুঁজি না কারো স্মৃতি
আলো গেলে নিভে… রাতের হিমে
হারিয়ে যায় প্রেম… মরু প্রান্তরে
ঈগলের ডানায়… ক্যাকটাসে জমা শিশিরে
ঝরে যায় ভেজা অভিমান
ব্যর্থ পরিণয়ে.. করা আমার ভুল
ফুটে থাকো হয়ে তুমি মরু ফুল
মরীচিকা নিঃশ্বাসে… প্রেমিকের বিশ্বাসে
ফেলে আসা গোপন অভিলাষে
ব্যর্থ পরিণয়ে.. করা আমার ভুল
ফুটে থাকো হয়ে তুমি মরু ফুল
মরীচিকা নিঃশ্বাসে… প্রেমিকের বিশ্বাসে
ফেলে আসা গোপন অভিলাষে
ফুটে থাকো হয়ে তুমি মরু ফুল
গানঃ মরু ফুল । Moru Ful
অ্যালবামঃ মায়াবন | Mayabon
কথা ও সুরঃ দেলোয়ার জাহান
প্রকাশকালঃ ২০২৬






0 Comments