বিশ্বস্ত সূর্য, অবিশ্বস্ত উষ্ণতায়
চেনা শহর, অচেনা শব্দ
সাদা রঙের মেঘ, নীল বেদনায়
ধূসর আকাশ, আমি ভেসে যাই।
অপূর্নতার এই ব্যবধান
আমি হেঁটে যাই
শৈশবের আদর, ধুলো মাখা স্বপ্ন মাথায়
ঘুনপোকার মতন বাজে, কোন নৈঃশব্দে?
কতটা ঘৃনায় ভুলে যাই, অন্তহীন শুন্যতা।।
নিজেকে হারাই, অন্ধকারের গুহায়
প্রাচীন দেবতার মতো, অসুর হলে বধ
পুরাণের ভালবাসা, আহত সময়
গড়ে ওঠে নতুন সভ্যতা
গল্প আর সাহসের কল্পনায়
কতটা ভালোবেসে ভুলে যাই অবহেলা।।
বিষন্ন বাতাস, পৃথিবীর গভীরে গান
গহীনের আর্তনাদ, প্রথম ভালোবাসা - অপূর্নতায়
এখানে জড়ায় ধূসর মায়ায়
কার নূপুর, হারিয়েছে সময়ের ফাঁদে
বৃষ্টি জলে কে ভেজে - সন্ধ্যায়?
কতটা ভালোবেসে ঘৃনায় করি বসতি ভাবিনি
নিজেকে হারিয়েছি আমার-ই ছায়ায়।






0 Comments