তুমি যখন অন্য কারো হবে
গাইবে গান অন্য কারো সুরে
আসবে না আর আমার স্বপ্নে
চায়ের কাপ হাতে
গলির মোড়ের পানশালাতে
তুমি যদি অন্য মনে বানাও বাড়ি
হয়ত সময় খুঁজবো না
দেখবো না হাতঘড়ি
তোমার সাথে আমার আড়ি -ই
আমাকে ভেবেছো কি… ডেকেছো কি… মনে মনে?
আমাকে ভেবেছো কি… ডেকেছো কি… মনে মনে?
রাস্তাটা এবার ছেড়েই দেব,
চলে যাব অন্য শহরে
দেখব না তোমার মুখ,
নাইবা হোলাম অবেলার অসুখ
বলো কি করে… কি করে… কি করে -
আয়নাকে দেই অভিশাপ…
এ যেন আমারই ভুল
তুমি হলে অন্য মানুষ
ভেবেছো কি মনে মনে
ডেকেছো কি আমায়
চলে গেলে বেলা - আর কি ফেরা যায়?
আমাকে ভেবেছো কি… ডেকেছো কি… মনে মনে?
Song: অন্য মানুষ | Onno Manush
Lyrics & Tune: দেলোয়ার জাহান | Delwar Jahan
Album: মনছবি | Monchobi
Year: 2026






0 Comments