শুক্রবারে-
আমাদের অনেক না পাওয়ার, না হওয়ার স্বপ্ন থাকে
আমরা পুরুষ হয়ে ভূলে থাকার যন্ত্রনায় রঙ চা খাই
এরকম আরেকটা শুক্রবার আসবে
তাই বৃহস্পতিবার রাতে আমরা ষড়যন্ত্র করি।
আমাদের অনেক না পাওয়ার, না হওয়ার স্বপ্ন থাকে
আমরা পুরুষ হয়ে ভূলে থাকার যন্ত্রনায় রঙ চা খাই
এরকম আরেকটা শুক্রবার আসবে
তাই বৃহস্পতিবার রাতে আমরা ষড়যন্ত্র করি।
আমি তৃণভোজী নই বলে, আজন্ম আফসোস রয়ে যাবে
রক্ত মাংসের স্বাদ বড় তীব্র, অবহেলা করা পাপ।
নিজেকে বঞ্চিত করার মত মহাপুরুষ আমি নই
তাই, হিসেবের খাতায়, তুমি, আমি অথবা অন্য কেউ মরে যায়।
কয়দিন থেকে একটা গান খুব বেশি মাথার ভেতরে বাজছে, কোক স্টুডিও বাংলা, সিজন ২ এর "বনবিবি"। এর আগে আরেকটা গান শুনেছিলাম অর্ণবের সন্ধ্যাতারা। সেটাও পরপর কয়েকবার শুনেছিলাম অর্ণবের জাদুকরি গলার জন্য। আর এখন বনবিবি গানটা যতবার শুনি ততবারই ভালো লাগে। তপুর গলায় কেমন যেন একটা...
অনেক গভীর ইচ্ছেরাও মাঝে সাঝে দুহাত বাড়িয়ে
তল পায়না এই হতচ্ছাড়া গভীরে
যারা স্বপ্ন দেখেছিল, অনেক নতুন ভোরের
তারাও এখন সাদাকালো
শুধু পৃথিবীর পথে রয়ে গেছে কিছু ধুলোবালি
তারা বেশ শান্তির ঘুমে আছে
তাদের বিরক্ত কোরোনা-
তারা আমাদের থেকে আনন্দে আছে,
তারা ভালো আছে।
বৃষ্টি না হয় বোঝা গেল… কিন্তু টাপুর টুপুর আবার কি জিনিস? কে এই শিব ঠাকুর? আর কন্যারা কেন রাঁধেন? রান্নাটা আসলে কি? নাহ একবার গ্যালাকটিক লাইব্রেরীতে দেখতেই হচ্ছে। বুঝতে না পারলে ব্যাপারটা মাথা থেকে নামানো যাচ্ছে না। বড় গোলমেলে প্রজাতি।
আলোচনা ঝগড়ায় রুপ নেয়। মারমারি হয় হয় অবস্থা। শেষ পর্যন্ত মাইর খাবার ভয়ে গাধা বলল, " চলেন কোর্টে চলেন। এইটার মিমাংসা সিংহের দরবারে হবে। আদালত যা ফয়সালা করবে আমি তাই মেনে নেব। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।"
মাঝে মাঝে শুধু মায়া জন্মাতে আসি
আঙুলে ছুঁয়ে দিয়ে বলে যাই আছি
আমি ছায়ার মত, মায়ায় জড়িয়ে
রৌদ্র খরতাপ শেষে-
আছি… আমি অপেক্ষায় আছি।
শুধু তোমার কাছে শুদ্ধ হব বলে,
বাদ দিয়েছি রাত জাগা
ঘুম ছেড়ে কাব্য গাঁথা।
শুধু বাঁচব বলে এই নিঃশ্বাসে
ভুলতে চেয়েছি হাজার চোখে
অহেতুক স্বপ্ন দেখা।
শুধু মুখপানে চেয়ে কাটিয়ে দেব
আরো এক হাজার বছর,
শুধু তুমি এমন ঝড়ো রাতের-
খেয়ালি বাতাস হয়ে বয়ে যেও।