তোমাকে দেখি না

Jun 3, 2026 | কবিতা | 0 comments

অনেকদিন হয়ে গেল তোমাকে দেখি না
আমার সামনে ছায়া হয়ে থাকলেও দেখি না

মানুষে মানুষে দূরত্ব কখন বেড়ে যায় জানো?
যখন আমরা কেউ কারো কথা শুনতে চাই না,
আমরা শুধুই বলি-

এবার বাড়ি ফিরে এলে - আমি চুপ করে থাকব
তুমি অনর্গল বকে যেও,
আমি ভিনদেশির মতো শুধু মাথা নেড়ে যাবো।

অনেকদিন তোমার কথা শুনি না
তুমি চিঠি লিখে গেলেও পড়তে পারি না।

কারো কারো কথা এক জনমে দূর্বোধ্য হয়ে যায়,
কেন যে সৃষ্টিকর্তা তোমার সাথে আমার সেই জন্মটাই বেঁধে দিল?

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This