পলাতক সময়

May 21, 2026 | গান | 0 comments

হারিয়ে গেলে এভাবেই, পাইনি খুঁজে মনের ঠিকানা
পলাতক সময়, অভিমানী হৃদয় - কি কারন হয়নি জানা……।
অবেলার হাতছানি, না ফোটা প্রথম প্রেমের ফুল ...
অচেনা পথ, চেনা হাত ধরলে না…

কি ছিলো ভুল…কেন অকারন সময় হারালো…মন…. বুঝলে না?
কত গহীনে থাকো ডুবে….. ভাবো কার কথা… বসে নিরালায়?
কেন ফেলছো চোখের জল… কার অবহেলায়?

নিভে যায় আমাদের তারা, কাঁদে মেঘেরা - নয়ন জুড়ে শ্রাবণধারা।
নিভে যায়, নিভে যায়, নিভে যায়…

নিভে যায় আমাদের তারা, কাঁদে মেঘেরা - নয়ন জুড়ে শ্রাবণধারা।
নিভে যায়, নিভে যায়, নিভে যায়…

নির্জন এ ঘর, … জ্বলে না আলো... নীল আঁধারে… খুঁজি একটা প্রিয় মুখ!
বুকে পুষে রাখি তোমাকে না দেখার অসুখ..।

কোথায় পরবাসী হলে, খুলে দখিন জানালা, কার ইশারায় মন উচাটন …
কোন হতাশায় ভুলে, হেঁয়ালি ঘোরে হলে রাতের তারা?

নিভে যায় আমাদের তারা, কাঁদে মেঘেরা - নয়ন জুড়ে শ্রাবণধারা।
নিভে যায়, নিভে যায়, নিভে যায়…

নিভে যায় আমাদের তারা, কাঁদে মেঘেরা - নয়ন জুড়ে শ্রাবণধারা।
নিভে যায়, নিভে যায়, নিভে যায়…

পলাতক সময় ফেরে না আর, অন্য মনে বাঁধে ঘর …
ভুল সময়ের প্রেমে … চেনা জীবন ছেড়ে হলে পর…।

নিভে যায় আমাদের তারা…।
নিভে যায়, নিভে যায়, নিভে যায়

নিভে যায় আমাদের তারা, কাঁদে মেঘেরা - নয়ন জুড়ে শ্রাবণধারা।
নিভে যায়, নিভে যায়, নিভে যায়…

0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This