যদি মনে পড়ে, দিনের শেষে, একলা ঘরে,
কেউ ভালবেসেছিলো, জ্বেলেছিল জোনাক জোনাক আলো
যদি ধূসর পথে, নীল রঙা মেঘে ভেসে, কেউ হেঁসে -
হৃদয় খুঁজে বলে - ভালোবাসি ওই হাসি।
আমি অপেক্ষার আঁধারে জেগে রই কল্পনায়, তোমারি আশায়... হায়।।
মিছিলে যদি চিৎকারে বলি ফিরতে চাই আরেকবার
বলো ফেরাবে কি আমায়?
বলো ঘাসফুল কি অভিমানে ঝরে যাবে... ঝরে যাবে?
আমি অপেক্ষার আঁধারে জেগে রই কল্পনায়, তোমারি আশায়... হায়।।
দেখাইনি যেমন নীল রঙের অভিমানের চাদরে, কেমন ছিলে এই ভেজা আদরে
স্বপ্ন কল্পনার মায়াডোরে বেঁধেছিলে কি ভীষণ জাদুতে।
দূরে গেলেই কি ভুলে যাওয়া সহজ হয়? মানুষ কেন তবু বেঁচে রয়?
ফুল কেন ফোটে তবু, পাখি কেন গায়, আশায় হায়... শরতের আকাশে মেঘ ভেসে যায়।
আমি অপেক্ষার আঁধারে জেগে রই কল্পনায়, তোমারি আশায়... হায়।।
যদি দেখা না হয়, কথা না হয়, সময় চলে যায়, এই অবেলায়... কার অবহেলায়
বলো ফেরাবে আমায়...।
আমি অপেক্ষার আঁধারে জেগে রই কল্পনায়, তোমারি আশায়... হায়।।

0 Comments