ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে -
হারিয়েছে আজ বিরহের বাঁধন
দ্যাখো কৃষ্ণচূড়ার সাথে আকাশের আলিঙ্গন।
দেখা হবে বলে ছুঁয়ে যাই রোদ্দুর, পড়ে থাকে মায়া
কথা হবে বলে দুপুর বেলায় নামে প্রিয়তম ছায়া।
জানি তোমার দুপুর কাটে আলসেমিতে বৃষ্টির গানে
অভিমানের রাজকন্যা দুঃখ লুকালে আকাশ পানে
মেঘের গল্প লেখো মনে মনে...।
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - তুমি কি আসবে?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - ভালোবাসবে?
এই নীল আকাশ ফেলে বলো কতদূর যাবে?
কোথায় গেলে বলো পাই তোমার মনের খবর?
বলো কি বলে ভাঙাই শ্রাবন অভিমান?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - তুমি কি আসবে?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - ভালোবাসবে?
যতটা ভুলে থাকি ভাবো - ততটাও সত্যি নয়
এতটা ভালোবাসি তোমায়... তারার পথ চেয়ে রই
তোমাকে দেখার আশায় ফিরে আসি-
মিছিলের ভিড়ে তোমাকেই খুঁজি।
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - তুমি কি আসবে?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - ভালোবাসবে?
যদি ফিরে যাই একা-
কাঁদবে ঝরাপাতা, কাঁদবে এ শহর
প্লাবনে ভেসে যাবে মনের মরুভূমি -
-- কাঁদবে কি তখন তুমি?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - তুমি কি আসবে?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - ভালোবাসবে?
ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে - ভালোবাসার জলে ভিজবে?

0 Comments