ফাগুনে প্রেম

Feb 15, 2026 | কবিতা | 0 comments

তোমাকে দেখব বলে ফাগুন দুপুরের আগুন পথে হেঁঁটে গেছি কৃষ্ণচূড়া আর পলাশের সাথে
পকেটে গত রাতের নিকোটিনের গন্ধ, ঝোলের দাগ
শুধু একবার এই বাতাসে নিঃশ্বাস নিতে চেয়েছি -
যেখানে তোমার চুলের খোপার বেলিফুল শুকিয়ে গেছে।

যতটা ভুলে আছি ভেবেছো, তার চেয়েও বেশি মনে রেখেছি ঠোঁটের উষ্ণতা
এভাবে কাউকে ভালোবাসিনি আগে।

দেখা হবে বলে বর্ষায় ভিজেছি বোগেনভিলিয়ার নিচে
আরেকটু পথ পেরুলেই একটা সাদা গোলাপ কেনার টাকা জমিয়ে ফেলব।
কর্পদকশুন্য প্রেমিকের শুধু এক কাপ আগুন গরম চা হলেই চলবে
উড়ে যাক বিকেল, আমি শুধু কিছুক্ষন তোমার পাশে দাঁড়িয়ে থাকতে চাই।

যতটা অবহেলা করেছো, তার থেকেও বেশি মনে রেখেছি রাতের গভীরে
এভাবে পাঁজরেও রাখিনি হৃদপিন্ড।

তুমি না এলে, কথা না হলে, ফাগুনের ফুল না ফুটলে - তবু ভালোবেসে যাবো
যতটা ভাবছো তার থেকেও বেশি সময় ধরে বারবার মরে যাবো
এভাবে একই প্রেমে রাখিনি কারো প্রতিজ্ঞা।




0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

নতুন লেখা-

Pin It on Pinterest

Share This