ছুঁই, ছুঁই... ছুঁই...
জুঁই, চামেলী আর তুই
গাল ভরা হাসি -
ভালোবাসি, ভালোবাসি... ভালোবাসি।
আমার বিষাদ, নিনাদ, হুংকার ...
আর অহংকারের উচ্চারন,
আমার মান, ত্রান, প্রান আর পরিত্রান...
সে হাসির জালে অম্লান।
আমার জল, স্থল, অন্তরীক্ষ
গ্রহ, তারা, ঈশ্বর, সবুজ বৃক্ষ...
আমার ঘুম, নিদ্রা, কান্না-হাসি আর জাগরণ,
স্পন্দনে আর নিঃশ্বাসে তোর বিচরন।
আমার দিন, রাত, চাঁদ, সূর্য -
মাঝে মাঝে অমাবস্যা...
নরম-গরম, পেলব কোমর-
মাঝে মাঝে শীত, শুধু তুই বর্ষা।
আমার উচ্চারন, আমার অহংকার -
ভালোবাসি...ভালোবাসি...ভালোবাসি...
এই হাসি, ঐ হাসি ... রাশি রাশি...
ছুঁই তোকে ছুঁই... যতবার চোখ বুঁজবি তুই।
আমার সময় তার তরঙ্গ
আমার ধ্যান-নিদ্রা তো'তে ভঙ্গ...
স্বপ্ন-বাস্তব আর মায়াজাল...
তোর পায়ের কাছে রেখেছি মহাকাল।
আমার দৃপ্ত উচ্চারনে ভালোবাসি,
তোর কান্না, তোর হাসি-
আমার অহংকারে ছুঁয়ে দিয়ে বলি -
বসে আছি,পাশে আছি... এই বেশ আছি।






0 Comments