পলাতক সময়

হারিয়ে গেলে এভাবেই, পাইনি খুঁজে মনের ঠিকানা
পলাতক সময়, অভিমানী হৃদয় – কি কারন হয়নি জানা……।
অবেলার হাতছানি, না ফোটা প্রথম প্রেমের ফুল …
অচেনা পথ, চেনা হাত ধরলে না…

পলাতক সময় 1

ঘুম ঘুম শহর

ঘুম ঘুম শহরে, ঝুম ঝুম বৃষ্টিতে –
হারিয়েছে আজ বিরহের বাঁধন
দ্যাখো কৃষ্ণচূড়ার সাথে আকাশের আলিঙ্গন।

দেখা হবে বলে ছুঁয়ে যাই রোদ্দুর, পড়ে থাকে মায়া
কথা হবে বলে দুপুর বেলায় নামে প্রিয়তমো ছায়া।

ঘুম ঘুম শহর 3

অপেক্ষার আঁধার

যদি মনে পড়ে, দিনের শেষে, একলা ঘরে,
কেউ ভালবেসেছিলো, জ্বেলেছিল জোনাক জোনাক আলো
যদি ধূসর পথে, নীল রঙা মেঘে ভেসে, কেউ হেঁসে –
হৃদয় খুঁজে বলে – ভালোবাসি ওই হাসি।

অপেক্ষার আঁধার 4

মনছবি

কেনো দিন-দুপুরে মেঘলা আকাশ জুড়ে মনছবিতে রও,
আমার যত আলসেমিতে, ঘুম ভাঙ্গানো ঘুমের ঘোরে রামধনু সাজাও?
কেনো বৃষ্টি শেষে মাতাল হাওয়ায় সুখের স্মৃতি জাগাও
আমার যত গোপন ঘোরে কামিনী সুবাস ছড়াও?

মনছবি 5

Pin It on Pinterest