বিকেলে…
একা রোদ্দুরে ওম ছিল,তুমি ছিলে না। বৃষ্টির পরে ঝরে পড়া পাতা ছিল,আগুন চোখের আমন্ত্রন ছিল না। ঝুলে পড়া বারান্দায় শাড়ি ছিল-শুকনো... মলিন মুখ ছিল না। একা বিকেলে ছাদে চাঁদ ছিলআঙুল ধরার কেউ ছিল না। শেষ বৃষ্টির বিকেলে মন উদাস ছিল...তুমি ছিলে না,তুমি ছিলে না... কোথাও কেউ...









