নাম বলা হয়নি –
মাহির একটা হার্টবিট মিস করল। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ খামচে ধরেছে হঠাৎ করে। রেলিং এর পাশে সরে গিয়ে নিচে নামার জায়গা ছেড়ে দিল মেয়েটিকে মাহির। চোখ তখনও মেয়েটির দিকে। মনে হচ্ছে একটা ভালোলাগার সাবলীল ঢেউ চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে।
মাহির একটা হার্টবিট মিস করল। বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ খামচে ধরেছে হঠাৎ করে। রেলিং এর পাশে সরে গিয়ে নিচে নামার জায়গা ছেড়ে দিল মেয়েটিকে মাহির। চোখ তখনও মেয়েটির দিকে। মনে হচ্ছে একটা ভালোলাগার সাবলীল ঢেউ চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে।
বর্ণের প্রত্যয়ে ভালোবাসি বলে, ভালো নামের বাসাবাসিটাইঘাস হয়ে হারিয়ে, ঘাসফুলের বনে, সহজ শব্দের ভীড়েভীষন অভিমান হয়ে,কখনো ফুটে ওঠে বর্ণমালার প্রেম, সাদা কাগজে। জলের তলে অতলের খেলা চলে কাদামাটির স্লেটে, বর্ণমালা ফুটে ওঠে ছলছল শব্দে -কী ভীষন নিরব আর গাঢ় অভিমানে। আমাদের...
সিড়ি দিয়ে নামতে নামতেই হাতের ফোনটার দিকে একবার তাকাল রাসেল। অমিতাভের কল। ধরবে নাকি ধরবে না চিন্তা করতে করতেই ধরে ফেলল। মন মেজাজ খুব ভালো বা খারাপ না থাকলে অমিতাভ কখনও ফোন করে না ধরেও না। - কিরে কি অবস্থা? তোর কোন হদিস নাই। গত সপ্তাহেও কল করেছিলাম ধরিস নাই। রাসেল...
আমাদের শহরের মানুষগুলো মাতাল হয়ে দ্বিগবিদিক হয়ে ছুটছে তো ছুটছেই… জীবন থেকে, জীবনের গল্পগুলো থেকে। ফিরে আসুক তারা আবার প্রেমের কাছে, ভালোবাসার শহরে। একটা গোপন আগুন জ্বেলে - এই তেলতেলে শহরে, এই স্বপ্ন বেচা রোদে মস্তিষ্কের ঘুলঘুলিতে - হাজারো গল্প নিয়ে হেঁটে চলি তোমার...
বালিশে তোমার গন্ধ লেগে আছে অনেক্ষন,রাত ভোর হয় আমি শুয়ে থাকি আরো কিছুখন।তোমার আমার এই সব দিন-রাত লুকোচুরির খেলাস্বপ্নটা ঘুমায় আমি জেগে থাকি পাহারায় সারাবেলা। একটুখানি আদর মাখা নরম হাত, জীবনের কটা আংগুলআলতো করে ধরে বলে অভিমানের ভুল ভাংগুক।তোমার আমার এই সংসার সংসার...
রাশেদ বিশাল ড্রইং রুমের এ মাথা থেকে ও মাথা আরেকবার চোখ বুলিয়ে নিল। তীক্ষ্ণ ব্যবসায়ীর দৃষ্টি তার। আনুমানিক চল্লিশ লাখ টাকার মালামাল আছে এইখানে। সৌখিন বলা যাবে না, তবে দামি জিনিস কেনার প্রতি একটা ঝোকঁ আছে মালিকের বোঝা যায়। বাসাটা কেমন যেন হোটেল হোটেল বানিয়ে ফেলেছেন...
কবিতা লেখাটা একটা অভিশাপের মতো...অর্থহীন শব্দের পর শব্দ সাজিয়ে কবিতা হয় না। প্রতিটা শব্দের পেছনে যন্ত্রনার শব্দ থাকে,প্রতি ছন্দে মাতালের মত ভালোবাসার যন্ত্রনা বাজেএকমাত্র কবিই বুঝতে পারে কবিতা লেখা একটা অভিশাপের মত। আমার কবিতা ছন্দ হারিয়েছে... তোমাকে নয়,তুমি আমি...
লোকটা মাটিতে পড়ে যাবার পরও শাহেদ আরো দুটো লাথি দিল। মাপা লাথি পাজর বরাবর। থ্যাপ করে একটা শব্দ হল। একটা হাঁড় শিওর ভেঙ্গেছে। মরবে না কিন্তু কয়েকমাস ভুগতে হবে। তার সঙ্গী চার পাঁচ হাত দূরে পড়ে আছে। গলা চেপে ধরে এখনও শ্বাঁস নেয়ার আপ্রান চেষ্টা করে যাচ্ছে। এরকম কষ্ট...
অনেকদিন ধরেই ব্যপারটা আমাকে খোঁচাচ্ছে, ভালোবাসা কারে কয়? কৈশোর বেলায় মনে হোত কোন নারীর প্রেম মানেই ভালোবাসা। কিন্তু যৌবনে এসে বুঝলাম ভালোবাসাটার অঙ্কটা অনেক জটিল। সারাজীবন খুঁজেও ভালোবাসার সন্ধান নাও মিলতে পারে। ভালোবাসার সংজ্ঞাটা প্রত্যকে আলাদা ভাবে দিয়ে থাকেন।...
রাতের দাওয়াত শেষে প্রায় তখন রাত ১০.২০ বাজে, তাড়াতাড়ি বাসায় পৌছানোর জন্য জন্য সিএনজি নিলাম অনেক কষ্টে। বনশ্রী এ ব্লকে তখন রাস্তা ফাঁকা হতে শুরু করেছে। সিএনজি ড্রাইভার বোনাস কিংবা মিটার কোনটাতেই রাজি না। তার এক ডিমান্ড জবটা ফিক্সড প্রাইস হতে হবে। যাক শেষমেশ তাতেই...