বিশ্বাস বিক্রি হয়ে গেছে
সব কিছু নষ্টদের দখলেই ছিল এবং থাকবে
শুধু সময় পরিবর্তন করে কি বোঝালে-
আমার থেকে তুমি ভালো এবং তার থেকে তারা?
তুমি শুধু অন্ধকারটাই দেখলে, আলোটা নেভালে ,
নতুন আলো কোথায়?
সব কিছু অন্ধকারেই ছিল এবং থাকবে
তুমি শুধু দীর্ঘশ্বাস বাড়ালে।









