আমার ফিরতে বড় দেরি হয়ে যায়,
সব পাখি ঘরে ফেরে, আমি শুধু নীড় হারাই
আমার দেখা হয়না মমতায় বিছানো শিউলি ফুল-
আমি বুনো অর্কিডের আগুন বর্ণে মাতাল হই
হারিয়ে ফেলি শিমুলের ডাল আর কাঁঠাল চাপার সুবাস।

সবাই ঘরে ফেরে, আমি শুধু বিস্মৃত হই
আমার ভাঙনের সুরে আমি অ্যাটলান্টিক সমুদ্র তুলে আনতে গিয়ে-
হারিয়ে ফেলি শ্যাওলা দিঘির ঘাট।

আমার ফেরা হয় না-
আমি হারিয়ে যাই গ্রীক পুরাণে, দেবী আইসিসে
শুধু হারিয়ে ফেলি আমার উর্বর মাটির সোঁদা গন্ধ।

আবার যদি ফিরে আসি, যদি ফেরা হয় চেনা বটের ছায়ায়
তবে মানুষ করে দিও,
দেয়াল নয়, ভেঙ্গে পড়া বাতাস নয় …
এ মাটির একটা ঘাসফুল করে রেখে দিও পায়ের তলায়।

কবিতা

কোথাও একটা ভুল হয়েছে 1
কোথাও একটা ভুল হয়েছে

কোথাও একটা ভুল হয়েছে

অনেকদিন মাটির ঘ্রান পাইনা বুক ভরে
বিশ তলার উপর ঝুলে পড়া কালো মেঘ নেই, ধুলোর শহরে কাদার বিরক্তি অনুপস্থিত
মানুষেরা পরিপাটি হয়ে মিথ্যে বলে বেড়াচ্ছে মঞ্চে আর মিছিলে -
নিশ্চিত কোথাও একটা গন্ডগোল বেঁধেছে।

ধন্যবাদ 3
ধন্যবাদ

ধন্যবাদ

আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ!!
আমার হয়ে সময়টুকু পৃথিবীকে দেয়ার জন্য কৃতজ্ঞতা
আমার রোগ, শোক আর গল্পে,
মায়া, প্রেম আর জ্বরায়, এই বিপুলা ধরায়
ঘৃণা আর উত্থানে, পাপে আর ক্ষুধায় - তোমাকে ধন্যবাদ।

এখন সন্ধ্যা নামুক 5
এখন সন্ধ্যা নামুক

এখন সন্ধ্যা নামুক

কিশোরীর মন খারাপ বিকেলের মত আকাশ পানে চেয়ে সংসারী বাউল পথিক হয়
বেহালা‍য় দীর্ঘ সুর ওঠে, পুরনো শহরের গলি আর গোপন দেয়ালে দেয়ালে-
শ্যাওলা জমে কাঁচা হাতের লেখা মলিন হতে থাকে।

গল্প

No Results Found

The posts you requested could not be found. Try changing your module settings or create some new posts.

Pin It on Pinterest