কত সহজেই

Feb 17, 2026কবিতা0 comments

কত সহজেই আমরা অপরিচিত হয়ে গেলাম!

অভিমান আর অপরাধবোধের দেয়াল বন্দীশালা হয়ে ওঠার আগেই
শুধু নিরব প্রস্থান আর নীরবতাকে স্বাক্ষী মেনে নিলাম।

তীক্ষ্ণ প্রেমের ক্ষত আর ধারালো কথামালা মলিন হয়ে গেল বাতাসে
ভালোবাসা এখন নিয়মের জালে বেঁধে নিয়েছি আমরা।

‘বিদায়’ – না বলেও আমরা অপরিচিত এখন –
অর্ধ-মানব আর অর্ধ-মানবী হয়ে রইলাম।

আমাদের দেয়ালগুলো আর কোন ইতিহাস রচনার সঙ্গী হবে না
আমাদের স্বপ্নগুলো বারান্দার নতুন কেনা ফুলের টবে ফুটবে না।

আমাদের জন্য সন্ধ্যায় কেউ অপেক্ষা করে নেই
রাত জেগে কেউ দরজা পাহারা দেবে না।

কত সহজেই আমরা অপরিচিত হয়ে গেলাম!


0 Comments

মন্তব্য

দেলোয়ার জাহান

মনের একান্তে কিছু কথা থাকে যা কাউকে বলা যায় না। বলতে ইচ্ছা করে না। কিন্তু প্রতিনিয়ত কুরে কুরে খায় আমাকে। সে সকল হাবিজাবি জীবন দর্শন আর কিছু অসময়ের কাব্য নিয়ে আমার লেখালেখির ভুবন।

Pin It on Pinterest

Share This